উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে ছাগলের বাচ্চা নিয়ে দ্বন্দ্বে রুবিনা আক্তার নামে এক নারীকে মারধরের বিষয়ে থানায় লিখিত অভিযোগ হয়েছে।
বিষ্ণুপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ছোট হাজিপুর চান্দুনী পাড়া গ্রামের নয়ন ইসলামের স্ত্রী রুবিনা খাতুন গত ২ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায় যে, গত ৩০ শে আগস্ট ২০২৬ ইং তারিখে রুবিনা আক্তার এর একটি ছাগলের বাচ্চা প্রতিবেশী মহবুল ইসলাম এর বাড়ির সামনে যাওয়ায় তাহার পরিবারের লোকজন ছাগলের ছোট বাচ্চাটিকে লাঠি দ্বারা আঘাত করিলে, রুবিনা আক্তার বাধা দেওয়ায়, বিবাদীরা ক্ষিপ্ত হয়ে রুবিনা আক্তারের শরীরে কিল ঘুষি মারা সহ পরনের কাপড় টানা হেছড়া করিয়া বিবস্ত ও শ্লীলতা হানি ঘটায় বলে উল্লেখ রয়েছে।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুবিনা আক্তার চিকিৎসা গ্রহণ করেছে।
সরেজমিন গিয়ে এলাকার লোকজনের কাছে জানা যায় যে, ছাগলের বাচ্চা নিয়ে দ্বন্দ্বে উভয় পক্ষের নারীদের মধ্যে তর্ক বিতর্ক ও কিল ঘুষি মারা সহ টানা হেছড়া'র ঘটনা ঘটেছে।
উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই বলেন- আমি বিষয়টি জানতে পেরে, উভয় পক্ষের মধ্যে সমাধান করার চেষ্টা করেছি, তবে মহবুল ইসলাম কাজের উদ্দেশ্যে বাইরে থাকায় সমাধান করা সম্ভব হয়নি।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন- এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন