পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী কুলইতলী হামিদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত সভাপতি ও ৯ নং কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ হাসনাত (ডালিম)-এর শুভাগমন উপলক্ষে আনন্দঘন পরিবেশে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং প্রতিষ্ঠানের অবকাঠামোগত ও সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের দাতা সদস্য জনাব মোঃ আব্দুল হামিদ বাহাদুর, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি জনাব মোঃ জাফর বাহাদুর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৮ নং ওয়ার্ড সভাপতি জনাব মোঃ মাইনুল ইসলাম (তারা ভাই), বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ নং ওয়ার্ডের সহ-সভাপতি জনাব মোঃ রুবেল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জনাব মোঃ সাইফুল ইসলাম রানা, অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব মোঃ আবুল কালাম বাহাদুর, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য জনাব মোঃ আবুল কালাম আজাদ এবং ৯ নং ওয়ার্ডের সদস্য জনাব মোঃ আবুল বাশারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটি ও এলাকাবাসীর সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্বাচিত সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও সুনাম অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি জনাব মোঃ হাসনাত (ডালিম) তাঁর বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নবনির্বাচিত সভাপতি জনাব মোঃ হাসনাত (ডালিম)-কে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শামসুল আরেফিন অন্যান্য শিক্ষক-কর্মচারীদের সঙ্গে নিয়ে নবনির্বাচিত সভাপতির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান।
বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট প্রদানকে কেন্দ্র করে অনুষ্ঠানে এক আবেগঘন ও আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়। নবনির্বাচিত সভাপতি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের এ ভালোবাসা ও সম্মানকে আন্তরিকভাবে গ্রহণ করেন এবং প্রতিষ্ঠানের কল্যাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতি মহোদয় জনাব মোঃ হাসনাত (ডালিম)-এর পক্ষ থেকে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।
শিক্ষক-অভিভাবক, অতিথি ও এলাকাবাসীর পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভার সমাপ্তি ঘটে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন