জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ধুনটে নাশকতার পৃথক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ছবি : প্রতিনিধি

বগুড়ার ধুনটে বিএনপির সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা নাশকতার পৃথক দুটি মামলায় শ্রমিকলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,ধুনট উপজেলার নাটাবাড়ি গ্রামের মধ্যপাড়ার মঞ্জুর সরকারের ছেলে ও গোসাইবাড়ি ইউনিয়ন শ্রমিকলীগের সদস্য আবু বক্কর (৪৭) এবং ধেরুয়াহাটি গ্রামের আকতার হোসেনের ছেলে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান ময়নুল (৩৭)।

বুধবার রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে ধুনট থানা-পুলিশ আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গণসংযোগ চলাকালে তাঁর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। 

এ সময় দুটি জিপ ও দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আবু বক্করকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, ৩০ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। 

এ ঘটনায় ছাত্রদল নেতা রাজু আহম্মেদ বাদী হয়ে ২০২৫ সালের ১০ ডিসেম্বর ধুনট থানায় মামলা করেন। মামলায় আওয়ামী লীগের ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে মাহমুদুর রহমান ময়নুলকে গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘এসব মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ধুনটে নাশকতার পৃথক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত