বধির এক বৃদ্ধা পথচারীকে বাঁচাতে গিয়ে বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি। এ ঘটনায় প্রতিমন্ত্রী, তাঁর গাড়িচালকসহ তিনজন আহত হয়েছেন।
পরে গুরুতর আহত পথচারী ফিরোজা বেগম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বড় ব্রিজের পূর্ব পাশে হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিমন্ত্রী আব্দুল বারী শুক্রবার সকালে ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) এলাকায় দুই দিনের সরকারি সফরে রওনা দেন।
তাঁর সঙ্গে স্ত্রী নাজমা বেগমও ছিলেন। কিচক বড় ব্রিজ এলাকায় পৌঁছালে গোপীনাথপুর গ্রামের বধির বৃদ্ধা ফিরোজা বেগম রাস্তা পার হওয়ার সময় হঠাৎ গাড়ির সামনে চলে আসেন। তাঁকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক থেকে ছিটকে পাশের ফসলের মাঠে পড়ে যায়।
দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী হাঁটু ও দুই পায়ে আঘাত পান। তাঁর স্ত্রী নাজমা বেগম অক্ষত রয়েছেন। গাড়িচালকও আহত হয়েছেন। স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।
প্রতিমন্ত্রীকে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
অন্যদিকে, গুরুতর আহত পথচারী ফিরোজা বেগমকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গাদগাড়ী গ্রামের বাসিন্দা। তিনি মৃত নিজামুদ্দিন সরদারের স্ত্রী।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, পথচারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ফসলের মাঠে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রীসহ কয়েকজন আহত হন। আহত নারী পথচারী পরে মারা গেছেন বলে জানা গেছে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন