জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ ৪ মাদক কারবারী আটক

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে দিনমজুরের কাজের কথা বলে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন চারজন। সঙ্গে ছিল কাপড়চোপড়ের ব্যাগ। তবে সেই ব্যাগেই লুকিয়ে রাখা হয়েছিল মাদক হিসেবে ব্যবহৃত ২২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট। গন্তব্যে পৌঁছানোর আগেই পুলিশের হাতে আটক হন তারা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার টিএনটি মোড় এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচে তল্লাশি চালিয়ে এসব টাপেন্টাডল উদ্ধার করে ঘোড়াঘাট থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর অফিসপাড়ার লালন মিয়া (২৫), কাফিরুল ইসলাম (২৩), সোহাগ বাবু (২০) ও হাসান আলী (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচে করে কয়েকজন মাদক পাচার করছেন এমন গোপন সংবাদের ভিতিত্বে পুলিশ টিএনটি মোড় এলাকায় অবস্থান নিয়ে সন্দেহভাজন ওই কোচটিতে তল্লশি একপর্যায়ে চারজনের বহন করা কাপড়চোপড়ের ব্যাগে ২২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। 

পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে ব্যাগগুলো নিজেদের বলে স্বীকার করেন তারা। একই সঙ্গে নারায়ণগঞ্জে বিক্রির উদ্দেশ্যে এসব ট্যাবলেট নিয়ে যাচ্ছিলেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ব্যবহৃত চারটি ব্যাগও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ ৪ মাদক কারবারী আটক

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত