জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ

ছবি- প্রতিনিধি

দিনাজপুর জেলায় সংঘটিত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৩৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রফেসর ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে এ সহায়তার চেক তুলে দেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের নৈতিক ও মানবিক দায়িত্ব। দুর্ঘটনায় নিহতদের স্বজন এবং আহতদের দুর্ভোগ ও কষ্ট লাঘবে সরকার বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সকলের সচেতনতা প্রয়োজন। চালক, যাত্রী ও পথচারীদের সড়ক আইন মেনে চলার পাশাপাশি দায়িত্বশীল আচরণ করতে হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, বিআরটিএর প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি এবং নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী দিনাজপুর জেলার বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের সদস্যদের হাতে মোট ৩ কোটি ৩৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। সরকারের এ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দিনাজপুর জেলায় সংঘটিত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৩৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রফেসর ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে এ সহায়তার চেক তুলে দেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের নৈতিক ও মানবিক দায়িত্ব। দুর্ঘটনায় নিহতদের স্বজন এবং আহতদের দুর্ভোগ ও কষ্ট লাঘবে সরকার বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সকলের সচেতনতা প্রয়োজন। চালক, যাত্রী ও পথচারীদের সড়ক আইন মেনে চলার পাশাপাশি দায়িত্বশীল আচরণ করতে হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, বিআরটিএর প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি এবং নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী দিনাজপুর জেলার বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের সদস্যদের হাতে মোট ৩ কোটি ৩৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। সরকারের এ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত