বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) পদের দায়িত্ব হস্তান্তর, নতুন পদায়ন এবং দপ্তরে অতিরিক্ত তালা ঝোলানোর ঘটনাকে কেন্দ্র করে চরম প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়েছে।
বিদায়ী ও নবাগত কর্মকর্তার অবস্থান, উপজেলা স্বাস্থ্য প্রশাসনের দাপ্তরিক পদক্ষেপ এবং স্থানীয় সংসদ সদস্যের সুপারিশপত্র (ডিও লেটার) ঘিরে পুরো বিষয়টি এখন এলাকায় টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৪ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের প্রশা-৩ শাখার এক আদেশে (স্মারক নং: স্বা: অধি:/প্রশা-৩/এমটি(ইপিআই) পদায়ন-৪৯/২০২৬) দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মোহাম্মদ শাহিনুর ইসলামকে স্ববেতনে মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) পদে বদলিপূর্বক পদায়নের ছাড়পত্র দেওয়া হয় (স্মারক নং- স্বা:/অধ:/প্রশা-৩/এমটি(ইপিআই) পদায়ন ৪৯/২০২৬/৩৪৪১/১(১০)।
এরই প্রেক্ষিতে পরদিন ২৫ আগস্ট দীর্ঘদিন ধরে কর্মরত ও অসুস্থ মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ রফিকুল ইসলামকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলির আদেশ দেওয়া হয়।
সংক্ষুব্ধ বিদায়ী কর্মকর্তা রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, "আমি দীর্ঘদিন ধরে অসুস্থ ও চিকিৎসাধীন। আমাকে কোনো পূর্ববিজ্ঞপ্তি না দিয়ে অসৌজন্যমূলকভাবে বদলি করা হয়েছে। নিয়মতান্ত্রিক উপায়ে দায়িত্ব হস্তান্তরের আগেই ২৪ আগস্ট রহস্যজনকভাবে পদটি শূন্য দেখিয়ে আমার দপ্তরে অনধিকার প্রবেশ করে অতিরিক্ত তালা ঝুলিয়ে দেওয়া হয়।"
এদিকে সৃষ্ট সংকট নিরসনে পদক্ষেপ নিয়েছে উপজেলা স্বাস্থ্য প্রশাসন। দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান জানান, রফিকুল ইসলামের বদলির আদেশটি রহিত (স্থগিত) করার অনুরোধ জানিয়ে মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি অফিসিয়াল চিঠি পাঠানো হয়েছে (স্মারক নং: উপ: স্বা: কম:/দুপ/বগ/২৬.৭৯৩/১/২১)।
ঘটনাটিতে নতুন মাত্রা যোগ করেছে রাজনৈতিক সুপারিশ। বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য মো. আব্দুল মহিত তালুকদার তাঁর অফিসিয়াল প্যাডে স্বাস্থ্য অধিদপ্তর বরাবর একটি ডিও লেটার দিয়েছেন। এতে তিনি অসুস্থ রফিকুল ইসলামকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই পদে পূর্বের মতোই বহাল ও পদায়নের জোর দাবি জানান।
একদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বদলি ও নবাগত কর্মকর্তার যোগদানের চেষ্টা, অন্যদিকে দপ্তর প্রধানের রহিতকরণ আবেদন এবং স্থানীয় এমপি’র সুপারিশ—সব মিলিয়ে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই বিভাগের প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে উত্তেজনা অব্যাহত রয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন