জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

অপরাধ নিয়ন্ত্রণে ‘এআই কানেক্টেড ডিজিটাল সাইবার ল্যাব’ উদ্বোধন

ছবি : প্রতিনিধি

নওগাঁ জেলায় আধুনিক প্রযুক্তির সাহায্যে অপরাধ নিয়ন্ত্রণ এবং সাইবার অপরাধ দমনে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ‘এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স এন্ড সাইবার ল্যাব’। শনিবার নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে বিকেল ৫টার সময় বর্ণাঢ্য সুধী সমাবেশের মাধ্যমে ল্যাবটির শুভ উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে সাইবার অপরাধের মাত্রা বৃদ্ধি পাওয়ায় প্রযুক্তি নির্ভর পুলিশিং জরুরি হয়ে পড়েছে। এই ল্যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহারের ফলে জেলায় আইনশৃঙ্খলা রক্ষা, ডিজিটাল নজরদারি জোরদার এবং সাইবার সংক্রান্ত যেকোনো অপরাধের রহস্য উন্মোচন দ্রুত ও কার্যকর হবে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মোক্তাদির রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক মো. আবু বকর সিদ্দিক প্রমুখ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

অপরাধ নিয়ন্ত্রণে ‘এআই কানেক্টেড ডিজিটাল সাইবার ল্যাব’ উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁ জেলায় আধুনিক প্রযুক্তির সাহায্যে অপরাধ নিয়ন্ত্রণ এবং সাইবার অপরাধ দমনে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ‘এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স এন্ড সাইবার ল্যাব’। শনিবার নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে বিকেল ৫টার সময় বর্ণাঢ্য সুধী সমাবেশের মাধ্যমে ল্যাবটির শুভ উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে সাইবার অপরাধের মাত্রা বৃদ্ধি পাওয়ায় প্রযুক্তি নির্ভর পুলিশিং জরুরি হয়ে পড়েছে। এই ল্যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহারের ফলে জেলায় আইনশৃঙ্খলা রক্ষা, ডিজিটাল নজরদারি জোরদার এবং সাইবার সংক্রান্ত যেকোনো অপরাধের রহস্য উন্মোচন দ্রুত ও কার্যকর হবে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মোক্তাদির রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক মো. আবু বকর সিদ্দিক প্রমুখ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত