নওগাঁর মান্দায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মোছা. মোমেনা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার স্বামী মো. রফিকুল ইসলাম (৫০) পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ১০ নম্বর নুরুল্যাবাদ ইউনিয়নের পশ্চিম নুরুল্যাবাদ মীরপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার এসআই মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এএসআই মো. মহসিন ও নারী কনস্টেবল ৫০৩ মোছা. আফরোজাসহ পুলিশের একটি দল জোতবাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, পশ্চিম নুরুল্যাবাদ মীরপাড়া গ্রামের মো. রফিকুল ইসলামের বাড়িতে গাঁজা বিক্রি হচ্ছে।
পরে পুলিশ সদস্যরা ওই বাড়িতে অভিযান চালান। অভিযানে রফিকুল ইসলামের পশ্চিম দুয়ারী ঘরের ভেতর থেকে তার স্ত্রী মোমেনা বেগমকে আটক করা হয়। এ সময় তার ডান হাতে থাকা বাজারের ব্যাগের ভেতর থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে গাঁজাগুলো জব্দ করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় রফিকুল ইসলাম পালিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন