ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পানিতে ডুবে রফিকুল ইসলাম নামে এক গরুর মাংস বিক্রেতার ১৮ মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শিশুটি উপজেলার বকুয়া ইউনিয়নের ডিপপাড়া এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলামের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির আশপাশে থাকা পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
শিশুটির মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা। তারা শিশুটির পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন