যশোরের মনিরামপুরের গ্রামে প্রেমঘটিত বিষয় নিয়ে স্থানীয় সালিশ বৈঠক চলাকালে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই উপজেলার ২ নম্বর কাশিমনগর ইউনিয়নের ইত্যা বাজারে এই সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইত্যা গ্রামের বাজারে একটি প্রেমঘটিত বিষয় সমাধানের জন্য স্থানীয়ভাবে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে বিএনপি সমর্থিত কয়েকজন এবং অপরপক্ষের ৩০ থেকে ৪০ জন ব্যক্তি জড়িয়ে পড়েন।
সংঘর্ষে জামায়াতে ইসলামী সমর্থিত পক্ষের ফজলুর রহমান (৪৫), আশরাফুল (৩৫) ও শামসুল হক (৩৬) আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদিকে এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে জোর আতঙ্ক রয়েছে। সোমবার বাজারে জামায়াত সমর্থীতদের বাজারে অবস্থান করতে দেখা যায়। বাজার থেকে দূরে গ্রামবাসী অনেককেই আতঙ্কে থাকতে দেখা যায়। তাদের চোখ মুখে আতঙ্ক স্পষ্ট দেখা গেছে এসময়।
জামায়াত ইসলামীর নেতা কর্মীরা এ বিষয়ে কোন মন্তব্য করেননি।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাইদ জানান, ঘটনা সত্য। তিন দিন আগে প্রেমঘটিত একটি বিষয় সমাধানের জন্য স্থানীয় পর্যায়ে সালিশ আয়োজন করা হয়। দুই পক্ষ বিভক্তি হয়ে এই সংঘর্ষ। উভয় পক্ষের লোকজনই আহত হয়েছে। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ মাঠে রয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন