জয়পুরহাট    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবিতে চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

ছবি- প্রতিনিধি

ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল মাদক ছেড়ে খেলতে চল এই শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ফুটবল একাডেমীর আয়োজনে ও বাগজানা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাৎ হুসাইন এবাদতের পৃষ্ঠপোষকতায় বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা গত ৬ই সেপ্টেম্বর বিকেলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

‎বল মেরে এ ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি বাগজানা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহাদাৎ হুসাইন এবাদত। 

‎এ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। পরে প্রতীক্ষিত ফাইনাল ম্যাচে যে দুটি দল পরস্পর মোকাবেলা করেন তারা হল, বাগজানা জুনিয়র একাদশ বনাম রতনপুর জুনিয়র একাদশ। নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে যায়।

‎অবশেষে ট্রাইবেকারে বাগজানা জুনিয়র একাদশকে হারিয়ে ৩-৪ গোল করে  ১গোলের  ব্যবধানে রতনপুর জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

‎জমজমাট এই খেলাকে কেন্দ্র করে মাঠে ছিল বিপুলসংখ্যক দর্শক ও ক্রীড়াপ্রেমী।দুই দলের প্রাণবন্ত পারফরম্যান্সে পুরো মাঠজুড়ে ছিল টানটান উত্তেজনা।

‎পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহাদাৎ হুসাইন এবাদত।

‎এ সময় তিনি বলেন,একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ করে দিতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন এবং আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন ,যুব সমাজকে সীমান্ত অপরাধ থেকে দূরে রাখতে আজকে বাগজানা ইউনিয়নের গড়ের মাঠে এরকম আরেকটি টুর্নামেন্টে সম্পন্ন করে আসলাম।

‎আরো‌ বিশেষ অতিথি ছিলেন,ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুনসুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. মুছা হারুন এবং যুব ও ক্রীড়াবিভাগের সেক্রেটারি মোঃ ওয়াসিম ইসলামসহ আরো অনেকেই।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পাঁচবিবিতে চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত