জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

সাতক্ষীরার তালায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ছবি : প্রতিনিধি

সাতক্ষীরার তালায় ইয়াবাসহ মোস্তাইন মোড়ল (২৩) নামে এক যুবক আটক হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি পূর্বপাড়া মোড় এলাকা থেকে স্থানীয় জনতা ও গ্রাম পুলিশের সহযোগীতায় তালা থানা পুলিশ তাকে আটক করে। আটক মোস্তাইন হাজরাকাটি গ্রামের মৃত আবু জাফর মোড়লের ছেলে।

জানা গেছে, হাজরাকাটি পূর্বপাড়া মোড় এলাকায় মাদক কেনাবেচা চলছেÑ এমন গোপন তথ্যের ভিত্তিতে গ্রাম পুলিশ শেখ সোহেল স্থানীয় জনগনের সহযোগীতায় মোস্তাইন মোড়লকে ৬ পিস ইয়াবাসহ হাতেনাতে ধরে ফেলে। 

তবে এসময় কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন তার সহযোগী একই এলাকার আক্তারুল মোড়লের ছেলে রায়হান মোড়ল (২৫)। পরবর্তীতে খলিলনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাব-ইনস্পেক্টর (এসআই) আব্দুল হালিমকে খবর দেওয়া হলে তিনি ঘটনাস্থলে পৌঁছে মোস্তাইনকে ইয়াবাসহ হেফাজতে নিয়ে যায়। 

এ বিষয়ে খলিলনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল হালিম জানান, ইয়াবাসহ মোস্তাইনকে ক্যাম্পে আনা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া রায়হানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সাতক্ষীরার তালায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাতক্ষীরার তালায় ইয়াবাসহ মোস্তাইন মোড়ল (২৩) নামে এক যুবক আটক হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি পূর্বপাড়া মোড় এলাকা থেকে স্থানীয় জনতা ও গ্রাম পুলিশের সহযোগীতায় তালা থানা পুলিশ তাকে আটক করে। আটক মোস্তাইন হাজরাকাটি গ্রামের মৃত আবু জাফর মোড়লের ছেলে।

জানা গেছে, হাজরাকাটি পূর্বপাড়া মোড় এলাকায় মাদক কেনাবেচা চলছেÑ এমন গোপন তথ্যের ভিত্তিতে গ্রাম পুলিশ শেখ সোহেল স্থানীয় জনগনের সহযোগীতায় মোস্তাইন মোড়লকে ৬ পিস ইয়াবাসহ হাতেনাতে ধরে ফেলে। 

তবে এসময় কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন তার সহযোগী একই এলাকার আক্তারুল মোড়লের ছেলে রায়হান মোড়ল (২৫)। পরবর্তীতে খলিলনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাব-ইনস্পেক্টর (এসআই) আব্দুল হালিমকে খবর দেওয়া হলে তিনি ঘটনাস্থলে পৌঁছে মোস্তাইনকে ইয়াবাসহ হেফাজতে নিয়ে যায়। 

এ বিষয়ে খলিলনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল হালিম জানান, ইয়াবাসহ মোস্তাইনকে ক্যাম্পে আনা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া রায়হানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত