জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

দিনাজপুর ব্যাটালিয়নের অভিযানে উদ্ধার ইয়াবা,বাইসাইকেল ও ভারতীয় মদ

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের বিরল ও ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় পৃথক দুইটি বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট, ভারতীয় মদ ও দুটি বাইসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর ব্যাটালিয়নের অধীন রামচন্দ্রপুর বিওপির সদস্যরা দিনাজপুরের বিরল উপজেলার বেতুড়া এলাকায় অভিযান চালান। এ সময় সীমান্ত পিলার ৩২৭/২-আর থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২টি বাইসাইকেল উদ্ধার করা হয়।

এদিকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ১৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের অধীন বাশালগাঁও বিওপির সদস্যরা ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দক্ষিণ তোররা এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করেন। সীমান্ত পিলার ৩৫২/২-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১৪ বোতল ভারতীয় ‘পিটার ক্যাট’ (PETER CAT) মদ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রীর বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এসব চোরাচালান ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুর ব্যাটালিয়নের অভিযানে উদ্ধার ইয়াবা,বাইসাইকেল ও ভারতীয় মদ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত