জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় বাছাই সম্পন্ন

ছবি- প্রতিনিধি

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় উদীয়মান কাবাডি খেলোয়াড় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ( ৮সেপ্টেম্বর) বিকাল ৪ ৩০ মিনিটে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ উপলক্ষে দুপচাঁচিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই বাছাই কার্যক্রমের আয়োজন করে দুপচাঁচিয়া থানা পুলিশ।

​উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আসা সম্ভাবনাময় তরুণ-তরুণী কাবাডি খেলোয়াড়েরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ,​তাজমিলুর রহমান  অফিসার ইনচার্জ (ওসি), দুপচাঁচিয়া থানা ​আখতারুজ্জামান তুহিন  সাধারণ সম্পাদক, পৌর বিএনপি
​আফসার আলী  আহ্বায়ক, উপজেলা যুবদল ​দুপচাঁচিয়া থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় কমিউনিটি পুলিশের নেতৃবর্গ ও বিশিষ্ট ক্রীড়ানুরাগীবৃন্দ।

​আয়োজনের মূল লক্ষ্য ও পরবর্তী পরিকল্পনা:সংগঠকরা জানান, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা কাবাডিকে পুনরুজ্জীবিত করা এবং যুবসমাজকে অপসংস্কৃতি ও সামাজিক ব্যাধি থেকে দূরে রাখাই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। 

বাছাই পর্বে নির্বাচিত সেরা খেলোয়াড়দের নিবিড় ও বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে। পরবর্তীতে তাঁদের নিয়ে চূড়ান্ত উপজেলা দল গঠন করে জেলা পর্যায়ের মূল প্রতিযোগিতায় অংশ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় বাছাই সম্পন্ন

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় উদীয়মান কাবাডি খেলোয়াড় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ( ৮সেপ্টেম্বর) বিকাল ৪ ৩০ মিনিটে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ উপলক্ষে দুপচাঁচিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই বাছাই কার্যক্রমের আয়োজন করে দুপচাঁচিয়া থানা পুলিশ।

​উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আসা সম্ভাবনাময় তরুণ-তরুণী কাবাডি খেলোয়াড়েরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ,​তাজমিলুর রহমান  অফিসার ইনচার্জ (ওসি), দুপচাঁচিয়া থানা ​আখতারুজ্জামান তুহিন  সাধারণ সম্পাদক, পৌর বিএনপি
​আফসার আলী  আহ্বায়ক, উপজেলা যুবদল ​দুপচাঁচিয়া থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় কমিউনিটি পুলিশের নেতৃবর্গ ও বিশিষ্ট ক্রীড়ানুরাগীবৃন্দ।

​আয়োজনের মূল লক্ষ্য ও পরবর্তী পরিকল্পনা:সংগঠকরা জানান, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা কাবাডিকে পুনরুজ্জীবিত করা এবং যুবসমাজকে অপসংস্কৃতি ও সামাজিক ব্যাধি থেকে দূরে রাখাই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। 

বাছাই পর্বে নির্বাচিত সেরা খেলোয়াড়দের নিবিড় ও বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে। পরবর্তীতে তাঁদের নিয়ে চূড়ান্ত উপজেলা দল গঠন করে জেলা পর্যায়ের মূল প্রতিযোগিতায় অংশ নেওয়া হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত