জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলামের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম।

সভায় উপস্থিত সাংবাদিকরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন। এ সময় সাংবাদিকরা উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বস্তুনিষ্ঠ ও তথ্য-প্রমাণনির্ভর সংবাদ পরিবেশনের বিষয়ে গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিত কুমার দাস, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক  সোহেল খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আজমল হোসেন, কোষাধ্যক্ষ জাহিদুর রহিম মোল্লা, সদস্য জাকির পাটোয়ারী, 

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস,   তনু সিকদার সবুজ,  অনিক শিকদার, গোলাম মর্তুজা রেজু, এবং বালিয়াকান্দি প্রেসক্লাবের সহসভাপতি মোঃ আমিরুল হক।

এছাড়াও সাংবাদিক সমীরকান্তি বিশ্বাস, রানা প্রধানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় তামাকমুক্ত উপজেলা গড়ে তোলা, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিরুৎসাহিত করা এবং সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয় চলাকালীন সময়ে প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধ রাখার বিষয়ে আলোচনা হয়।

এ সময় নবাগত উপজেলান নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, উপজেলার বিভিন্ন অনিয়ম, সমস্যা ও সম্ভাবনার বিষয়ে তথ্য-প্রমাণসহ সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনকে সহযোগিতা করা প্রয়োজন। সাংবাদিক ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে বালিয়াকান্দির সার্বিক উন্নয়ন ও জনসেবার মান আরও এগিয়ে নেওয়া সম্ভব। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত