জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

নিত্যপণ্যের বাজারে অস্বস্তি,চাপে সাধারণ মানুষ

ছবি- সংগৃহীত

খাদ্যপণ্যের বাড়তি দামে যখন সংসারের বাজেট সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ, তখন নিত্যব্যবহার্য পণ্যের দামও বাড়ছে পাল্লা দিয়ে। সাবান, টুথপেস্ট, ডিটারজেন্ট, নারিকেল তেল, সেভিং রেজারসহ দৈনন্দিন ব্যবহারের প্রায় সব ধরনের পণ্যের দাম গত তিন বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে সীমিত আয়ের মানুষের সংসার চালানোর চাপ আরও বেড়েছে।

একই পণ্য কিনতে আগের চেয়ে এখন অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে। আয় সেই অনুপাতে না বাড়ায় প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় কাটছাঁট করছেন অনেকে। কেউ কম পরিমাণে কিনছেন, আবার কেউ তুলনামূলক কম দামের বিকল্প পণ্যের দিকে ঝুঁকছেন। ফলে নিত্যব্যবহার্য পণ্যের মূল্যবৃদ্ধি এখন শুধু বাজারের বিষয় নয়, এটি সরাসরি প্রভাব ফেলছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়।

রাজধানীর বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর ঘুরে দেখা গেছে, মাঝারি আকারের লাইফবয় সাবানের দাম এখন ৬০ টাকা। তিন বছর আগে এটি বিক্রি হতো ৪০ টাকায়। একই সময়ে বড় আকারের লাক্স সাবানের দাম ৬৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৯০ টাকা।

নিত্যব্যবহারের গুরুত্বপূর্ণ পণ্য ডিটারজেন্টের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে। এক কেজি হুইল ডিটারজেন্ট পাউডারের দাম ১০০ টাকা থেকে বেড়ে এখন ১৭০ টাকা। রিন পাউডারের দাম ১৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০০ টাকা।

টুথপেস্ট, বিস্কুট ও চানাচুরের মতো পণ্যেও বেড়েছে খরচ। ১০০ টাকার পেপসোডেন্ট টুথপেস্ট এখন বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। এনার্জি বিস্কুটের দাম ৩০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫০ টাকা। চানাচুর ৩৫ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

ওয়ানটাইম সেভিং রেজারের দাম ১৫-২০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪০ টাকা। ২৫০ মিলিলিটারের প্যারাসুট নারিকেল তেলের দাম ১৪৫ টাকা থেকে বেড়ে ২০০ টাকা হয়েছে। অ্যারোসলের দামও ৪০০ টাকা থেকে বেড়ে এখন ৫০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ভোক্তাদের অভিযোগ, কয়েক বছরে নিত্যব্যবহার্য প্রায় সব পণ্যের দাম বেড়েছে। অথচ এসব পণ্যের বাজারে মূল্য তদারকি তুলনামূলক কম। ফলে বাড়তি ব্যয় সামলাতে অনেকেই প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় কাটছাঁট করছেন।

একজন ক্রেতা বলেন, আগে যে পরিমাণ পণ্য কিনতেন, একই বাজেটে এখন তা কেনা সম্ভব হচ্ছে না। খাবারের পাশাপাশি সাবান, তেল, টুথপেস্টসহ প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় মাসের খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, করোনা-পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বেড়েছে। পাশাপাশি জ্বালানি ও পরিবহন ব্যয়, বিদ্যুতের দাম এবং ডলারের মূল্যবৃদ্ধির প্রভাবও পড়েছে পণ্যের দামে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের দাম আরও বেড়েছিল।

মুক্তবাজার অর্থনীতি থাকলেও ব্যবসায়ীরা যেন ইচ্ছামতো দাম নির্ধারণ করতে না পারেন, সে জন্য সরকারের কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা থাকা জরুরি। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বাজার মনিটরিং সক্ষমতা বাড়াতে হবে।

সব মিলিয়ে, খাদ্যপণ্যের পাশাপাশি নিত্যব্যবহার্য পণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিচ্ছে। বাজারে কার্যকর নজরদারি ও মূল্য নিয়ন্ত্রণ জোরদার না হলে এই চাপ সামনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ভোক্তারা।

তথ্যসুত্র: মানবকন্ঠ 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নিত্যপণ্যের বাজারে অস্বস্তি,চাপে সাধারণ মানুষ

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত