জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ছবি- প্রতিনিধি

"নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার দুপচাঁচিয়ায় ডেঙ্গু প্রতিরোধে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগ ও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি থেকে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি দ্রুত অপসারণ করার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শাহরুখ খান,সহকারি কমিশনার(ভূমি)তৌহিদুল,থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) নাসিরুল ইসলাম,

উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেহেদী হাসান,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা বিএনপি'র সভাপতি কে মনিরুল ইসলাম খান স্বপন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন,সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,   প্রশাসনের কর্মকর্তা সহ সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ। বক্তারা বলেন, শুধু সরকারি উদ্যোগ নয়, ডেঙ্গু প্রতিরোধে সবার ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

কর্মসূচির অংশ হিসেবে একটি সচেতনতামূলক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে ডেঙ্গুর বংশবিস্তার রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং মশক নিধনে ওষুধ ছিটানো হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

"নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার দুপচাঁচিয়ায় ডেঙ্গু প্রতিরোধে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগ ও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি থেকে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি দ্রুত অপসারণ করার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শাহরুখ খান,সহকারি কমিশনার(ভূমি)তৌহিদুল,থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) নাসিরুল ইসলাম,

উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেহেদী হাসান,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা বিএনপি'র সভাপতি কে মনিরুল ইসলাম খান স্বপন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন,সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,   প্রশাসনের কর্মকর্তা সহ সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ। বক্তারা বলেন, শুধু সরকারি উদ্যোগ নয়, ডেঙ্গু প্রতিরোধে সবার ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

কর্মসূচির অংশ হিসেবে একটি সচেতনতামূলক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে ডেঙ্গুর বংশবিস্তার রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং মশক নিধনে ওষুধ ছিটানো হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত