জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

রাণীশংকৈলে সহকারী কমিশনার ভূমির বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ছবি : প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমানের বদলি আদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শিবদিঘি যাত্রীছাউনি মোড়ে সর্বস্তরের সচেতন জনগণ ও রাণীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরামের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন রাণীশংকৈল প্রেসক্লাব সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার, জুলাই যোদ্ধা আল হাবীব ,রাণীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরামের সদস্য নাজমুল হোসেন, রেজাউল করিম রাজা, শামসুদ্দিন ইসলাম সাগর, সিজান মাহমুদ, প্রভাষক মজিবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, মুজিবুর রহমান রাণীশংকৈলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের পর থেকে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর দায়িত্ব পালনের সময়ে ভূমি সেবায় সাধারণ মানুষের হয়রানি ও ভোগান্তি কমেছে এবং ভূমি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে। 

বক্তারা আরও বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, পরিবেশ ও নদী রক্ষাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 

বিশেষ করে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য কমিয়ে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা দিতে তাঁর ভূমিকা প্রশংসনীয়। তাঁরা বলেন, বর্তমানে রাণীশংকৈলে নিয়মিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্মরত না থাকায় প্রশাসনিক কার্যক্রমে মুজিবুর রহমানের অভিজ্ঞতা ও দক্ষতা গুরুত্বপূর্ণ। 

সীমান্তবর্তী এ উপজেলায় ভূমি সেবা, মাদক নিয়ন্ত্রণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁর বদলি আদেশ প্রত্যাহার করা প্রয়োজন। মানববন্ধন থেকে বক্তারা মুজিবুর রহমানের বদলি আদেশ স্থগিত ও বাতিল করে তাঁকে রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে বহাল রাখার দাবি জানান।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

রাণীশংকৈলে সহকারী কমিশনার ভূমির বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমানের বদলি আদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শিবদিঘি যাত্রীছাউনি মোড়ে সর্বস্তরের সচেতন জনগণ ও রাণীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরামের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন রাণীশংকৈল প্রেসক্লাব সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার, জুলাই যোদ্ধা আল হাবীব ,রাণীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরামের সদস্য নাজমুল হোসেন, রেজাউল করিম রাজা, শামসুদ্দিন ইসলাম সাগর, সিজান মাহমুদ, প্রভাষক মজিবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, মুজিবুর রহমান রাণীশংকৈলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের পর থেকে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর দায়িত্ব পালনের সময়ে ভূমি সেবায় সাধারণ মানুষের হয়রানি ও ভোগান্তি কমেছে এবং ভূমি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে। 

বক্তারা আরও বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, পরিবেশ ও নদী রক্ষাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 

বিশেষ করে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য কমিয়ে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা দিতে তাঁর ভূমিকা প্রশংসনীয়। তাঁরা বলেন, বর্তমানে রাণীশংকৈলে নিয়মিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্মরত না থাকায় প্রশাসনিক কার্যক্রমে মুজিবুর রহমানের অভিজ্ঞতা ও দক্ষতা গুরুত্বপূর্ণ। 

সীমান্তবর্তী এ উপজেলায় ভূমি সেবা, মাদক নিয়ন্ত্রণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁর বদলি আদেশ প্রত্যাহার করা প্রয়োজন। মানববন্ধন থেকে বক্তারা মুজিবুর রহমানের বদলি আদেশ স্থগিত ও বাতিল করে তাঁকে রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে বহাল রাখার দাবি জানান।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত