জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

ছবি- প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে জমি সংক্রান্ত বিরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে মোঃ আব্দুর রহমান (২৮) নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ। গ্রেফতারকৃত মইশড় গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে আব্দুর রহমানের বিরুদ্ধে এলাকার একাধিক মানুষের জমি বে-দখল ও অপতৎপরতাসহ অর্থের বিনিময়ে এলাকায় প্রভাব বিস্তারেরও অভিযোগ রয়েছে। একই জমির অনুমতির দখলিকার মইফল বেওয়াকেও অমানুষিক নির্যাতন করে তাকে ওই জমিতে যেতে দেয় না।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মইশড় গ্রামে পৈতৃক জমি দখলকে কেন্দ্র করে গত ১৭ জুন  শামছুন নাহার নামের এক নারীর বসতবাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে থানার দরবারে উপস্থিত হননি প্রভাবশালী আব্দুর রহমান। 

স্থানীয়দের অভিযোগ, গ্রেফতারকৃত আব্দুর রহমান ও তার চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় জমি দখলের সিন্ডিকেট চালিয়ে আসছিল এবং ইতোপূর্বেও একাধিক নিরীহ মানুষের জমি অবৈধভাবে জবর দখল করেছে। পরবর্তীতে বাদীর আবেদনের প্রেক্ষিতে একাধিক বার ঘটনাস্থলে থানা পুলিশ গেলে অভিযুক্ত আব্দুর রহমান সেখানে দাম্ভিকতার স্বরে কথা বলেন। 

পরবর্তীতে একের পর এক হামলার চেষ্টা করলে অসহায় ছামছুনকে আইনী সহায়তা দিতে বর্তমান পরিস্থিতিতে পূর্বের অভিযোগটি গুরুত্বের সাথে নিয়ে থানা পুলিশ তদন্তে নামে। এরই অংশ হিসেবে গত ১১ সেপ্টেম্বর রাতে ধামইরহাট থানার এস.আই প্রণয় কুমার সঙ্গীয় ফোর্সসহ মইশড় গ্রামস্থ এলাকায় অভিযানে যান। সেখানে পুলিশ উপস্থিত থাকা অবস্থাতেই অভিযুক্ত আব্দুর রহমান আইনশৃঙ্খলা ব্যবস্থার তোয়াক্কা না করে পুনরায় উগ্র ও মারমূখী আচরণ শুরু করে। ঘটনাস্থলে শান্তিশৃঙ্খলা রক্ষা এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা নিবারণের স্বার্থে এসআই প্রণয় অভিযুক্ত আব্দুর রহমানকে হাতেনাতে গ্রেফতার করেন।

ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে সীমান্ত ধামইরহাট এলাকায় শান্তি বজায় রাখা ও অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর। গ্রেফতারকৃত আসামিকে ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারায় আটক দেখিয়ে ১২ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত