জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

সাতক্ষীরায় ট্রাফিক আইন বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ বেলা ১২:০০ ঘটিকায় সাতক্ষীরা সদর ট্রাফিকের আয়োজনে জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক সমিতির সভা কক্ষে মোটর শ্রমিকদের সাথে ট্রাফিক আইন বিষয়ক জনসচেতনতামূলক ও মোটিভেশনাল কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ  আবু সালেহ মোঃ আশরাফুল আলম। 

সভায় পুলিশ  তাঁর বক্তব্যে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক আইন ও বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণভাবে যানবাহন পরিচালনা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মোটর শ্রমিকদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও ট্রাফিক আইন মেনে চলা, যাত্রী ও পথচারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং পেশাগত দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা ও মানবিকতার পরিচয় দেওয়ার জন্য মোটর শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন মোঃ মাহমুদুর রহমান, অফিসার ইনচার্জ, সাতক্ষীরা সদর থানা. গৌরঙ্গ পাল, টিআই (অ্যাডমিন), সদর ট্রাফিক; শেখ জাহাঙ্গীর হোসেন, সভাপতি, জেলা বাস-মিনিবাস মালিক সমিতি; আলহাজ্ব আব্দুর র‌উফ, সাধারণ সম্পাদক, জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, সাতক্ষীরাসহ মোটর শ্রমিকবৃন্দ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় ট্রাফিক আইন বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ বেলা ১২:০০ ঘটিকায় সাতক্ষীরা সদর ট্রাফিকের আয়োজনে জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক সমিতির সভা কক্ষে মোটর শ্রমিকদের সাথে ট্রাফিক আইন বিষয়ক জনসচেতনতামূলক ও মোটিভেশনাল কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ  আবু সালেহ মোঃ আশরাফুল আলম। 

সভায় পুলিশ  তাঁর বক্তব্যে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক আইন ও বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণভাবে যানবাহন পরিচালনা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মোটর শ্রমিকদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও ট্রাফিক আইন মেনে চলা, যাত্রী ও পথচারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং পেশাগত দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা ও মানবিকতার পরিচয় দেওয়ার জন্য মোটর শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন মোঃ মাহমুদুর রহমান, অফিসার ইনচার্জ, সাতক্ষীরা সদর থানা. গৌরঙ্গ পাল, টিআই (অ্যাডমিন), সদর ট্রাফিক; শেখ জাহাঙ্গীর হোসেন, সভাপতি, জেলা বাস-মিনিবাস মালিক সমিতি; আলহাজ্ব আব্দুর র‌উফ, সাধারণ সম্পাদক, জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, সাতক্ষীরাসহ মোটর শ্রমিকবৃন্দ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত