জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

কাহালুতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

শনিবার ১২ সেপ্টেম্বর“২০২৬) নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার কাহালুতে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা এবং ভিডিও কনফারেন্সের সফল সমাপ্তির পর উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

কাহালু উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। এ সময় উপজেলা চত্বর ও এর আশপাশের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে এডিস মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা জানান, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতার মাধ্যমে মশার বংশবিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

এ সময় বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখা, ডাবের খোসা, টবসহ যেকোনো পাত্রে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং দিনের ও রাতের ঘুমের সময় মশারি ব্যবহারের আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে বলা হয়, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুমুক্ত ও সুস্থ-সবল কাহালু উপজেলা গড়ে তোলা সম্ভব।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কাহালুতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শনিবার ১২ সেপ্টেম্বর“২০২৬) নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার কাহালুতে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা এবং ভিডিও কনফারেন্সের সফল সমাপ্তির পর উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

কাহালু উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। এ সময় উপজেলা চত্বর ও এর আশপাশের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে এডিস মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা জানান, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতার মাধ্যমে মশার বংশবিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

এ সময় বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখা, ডাবের খোসা, টবসহ যেকোনো পাত্রে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং দিনের ও রাতের ঘুমের সময় মশারি ব্যবহারের আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে বলা হয়, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুমুক্ত ও সুস্থ-সবল কাহালু উপজেলা গড়ে তোলা সম্ভব।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত