নওগাঁর আত্রাইয়ে কম দামে টিসিবির নিত্যপণ্য কিনতে পেরে খুশি ফ্যামিলি কার্ডধারীরা। টিসিবি পণ্য বিক্রয় করার ফলে কিছুটা স্বস্তি এসেছে নিম্ন আয়ের মানুষের মাঝে। প্রতি মাসে উপজেলার বিভিন্ন এলাকায় সুশৃঙ্খলভাবে এ পণ্য বিক্রয় করা হচ্ছে।
শনিবার সকালে এ এ্যান্ড এস ট্রেডার্স ডিলার শ্রী সুপবিত্র ঘোষের তত্বাবধানে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়ন চত্বর এলাকায় টিসিবির পণ্য বিক্রয় করা হয়।
টিসিবির পণ্য নিতে আসা দুই চোখ হাড়ানো শাহিনা আক্তার বলেন - আমার দুই চোখ নেই অন্ধ মানুষ খেয়ে না খেয়ে জীবন পার করছি জীবনের শেষ পর্যায়ে এসে অল্প দামে সরকারি পূন্য পেয়ে খুশি।
এ ব্যাপারে ক্রেতা মো.আব্দুল রাজ্জাক জানান, টিসিবি পণ্য বাজারে আসায় আমরা অল্প দামে এগুলো কিনতে পারছি। বাজারের তুলনায় জিনিসের দাম সহজলভ্য এবং চাহিদার তুলনায় সরবরাহ কম। তবে পণ্যগুলোর সরবরাহ বেশি করা প্রয়োজন বলে জানান তিনি।তবে তালিকায় আরও কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য ও এমন কার্যক্রম সারা বছর চালু রাখার দাবি জানান নিম্নআয়ের মানুষ।
আহসানগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান এসএম মুঞ্জুরুল আলম বলেন, আহসানগঞ্জ ইউনিয়নের স্বল্প নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে টিসিবি পণ্য দেওয়ার ফলে তারা আজ আনন্দিত।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন