জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

নুরুল ইসলম নয়ন এমপি

মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে

ছবি : প্রতিনিধি

কেন্দ্রিয় যুবদলের সাধারন সম্পাদক ও ভোলা-০৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে। এছাড়াও মনপুরায় স্টেডিয়াম, শিশু পার্ক, রাস্তা প্রশস্তকরন, ফেরি চালু ও কয়েকটি  শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারিকরনের উদ্যোগ নেয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় ভোলার মনপুরা উপজেলায় সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, মনপুরাকে জাতীয় গ্রীডের বিদ্যুতের আওতায় আনতে প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও শীঘ্রই বিচ্ছিন্ন কলাতলী চরে টেকসই বেড়িবাঁধ নির্মান করা হবে।  এবং কলাতলী চর সহ বিভিন্ন চরে ভূমিহীদের মাঝে জমি বন্দোবস্ত দেওয়া হবে।

এসময় তিনি বলেন, মনপুরায় অসংখ্য খাল পুকুর ও জলাশয় পরিত্যক্ত রয়েছে। আমরা চাই সেসব জলাশয়ে মৎস্য চাষের মাধ্যমে মানুষ স্বাবলম্বি হবে। এবং নতুন করে উদ্যোক্তা তৈরীর মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে।

এছাড়া দুপুর ১২ টায় মনপুরায় সফরে এসে সংসদ সদস্য নয়ন উপজেলার জনতা বাজারে এক পথসভায় বক্তৃতা করেন। পরে তিনি উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট উন্নয়ন ও বিভিন্ন উন্নয়নমূলক স্পট ঘুরে দেখেন। এবং তিনি মনপুরা মডেল মসজিদ উদ্বোধন করেন।

এসময় সাংসদ নুরুল ইসলাম নয়নের সাথে ঢাকা থেকে আগত বিভিন্ন দপ্তরের প্রকৌশলী, ভোলা পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলি সহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কেন্দ্রিয় যুবদলের সাধারন সম্পাদক ও ভোলা-০৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে। এছাড়াও মনপুরায় স্টেডিয়াম, শিশু পার্ক, রাস্তা প্রশস্তকরন, ফেরি চালু ও কয়েকটি  শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারিকরনের উদ্যোগ নেয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় ভোলার মনপুরা উপজেলায় সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, মনপুরাকে জাতীয় গ্রীডের বিদ্যুতের আওতায় আনতে প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও শীঘ্রই বিচ্ছিন্ন কলাতলী চরে টেকসই বেড়িবাঁধ নির্মান করা হবে।  এবং কলাতলী চর সহ বিভিন্ন চরে ভূমিহীদের মাঝে জমি বন্দোবস্ত দেওয়া হবে।

এসময় তিনি বলেন, মনপুরায় অসংখ্য খাল পুকুর ও জলাশয় পরিত্যক্ত রয়েছে। আমরা চাই সেসব জলাশয়ে মৎস্য চাষের মাধ্যমে মানুষ স্বাবলম্বি হবে। এবং নতুন করে উদ্যোক্তা তৈরীর মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে।

এছাড়া দুপুর ১২ টায় মনপুরায় সফরে এসে সংসদ সদস্য নয়ন উপজেলার জনতা বাজারে এক পথসভায় বক্তৃতা করেন। পরে তিনি উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট উন্নয়ন ও বিভিন্ন উন্নয়নমূলক স্পট ঘুরে দেখেন। এবং তিনি মনপুরা মডেল মসজিদ উদ্বোধন করেন।

এসময় সাংসদ নুরুল ইসলাম নয়নের সাথে ঢাকা থেকে আগত বিভিন্ন দপ্তরের প্রকৌশলী, ভোলা পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলি সহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত