জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তার ২

ছবি : প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর দুপচাঁচিয়া থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়। ওই মামলার তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চক গোবিন্দপুর (কলেজপাড়া) গ্রামের শহিদুল ইসলামের ছেলে শাওন মিয়া (৩০) এবং বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম (গুচ্ছগ্রাম) এলাকার আব্দুর রহমান রাজ্জাকের ছেলে রাজু (২০)।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর দুপচাঁচিয়া থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়। ওই মামলার তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চক গোবিন্দপুর (কলেজপাড়া) গ্রামের শহিদুল ইসলামের ছেলে শাওন মিয়া (৩০) এবং বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম (গুচ্ছগ্রাম) এলাকার আব্দুর রহমান রাজ্জাকের ছেলে রাজু (২০)।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত