জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ

ছবি- প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির জেলা পর্যায়ের নেতারা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ঠাকুরগাঁও নির্বাচন কার্যালয় থেকে ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়স আল আমিন, সাধারণ সম্পাদক পায়গাম আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল রহমান তুহিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে জেলা বিএনপির নেতারা বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী উপনির্বাচনে ফয়সল আমিনের পক্ষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তাঁর বিজয় নিশ্চিত করতে দলের সর্বস্তরের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবেন বলেও জানান তারা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির জেলা পর্যায়ের নেতারা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ঠাকুরগাঁও নির্বাচন কার্যালয় থেকে ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়স আল আমিন, সাধারণ সম্পাদক পায়গাম আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল রহমান তুহিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে জেলা বিএনপির নেতারা বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী উপনির্বাচনে ফয়সল আমিনের পক্ষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তাঁর বিজয় নিশ্চিত করতে দলের সর্বস্তরের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবেন বলেও জানান তারা।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত