লালমনিরহাট সদর উপজেলায় রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার দেখিয়ে এক গৃহবধূকে কুপ্রস্তাব, শ্লীলতাহানি এবং পরবর্তীতে ঘটনা ধামাচাপা দিতে প্রহসনের সালিশ বসিয়ে পরিবার ভাঙার গভীর ষড়যন্ত্রের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে হাফিজ নামে ছাত্রদল নেতার বিরুদ্ধে ।
অভিযুক্ত মো. হাফিজ ইসলাম (২৪) নিজেকে ক্ষমতাসীন দলের ছাত্রদলের কর্মী হিসেবে পরিচয় দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে চলেছেন। এর প্রতিবাদ করায় এবং থানায় জিডি করায় বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী গৃহবধূ মোছা.উম্মে কুলসুম (১৯) কান্নাজড়িত কণ্ঠে জানান, গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে স্বামী মো.লতিফ ইসলামের স্কুলজীবনের বন্ধু ও প্রতিবেশী মো. হাফিজ ইসলাম জোরপূর্বক তাদের ঘরে প্রবেশ করেন। বাড়িতে কেউ না থাকায় তিনি চরম আতঙ্কিত হয়ে পড়েন। গৃহবধূ অভিযোগ করে আরও বলেন, রাস্তায় কোনো মানুষ না থাকার সুযোগে হাফিজ আমার হাত ধরে জোরপূর্বক বাড়ির দিকে টানে। আমি চিল্লাচিল্লি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আমাকে রক্ষা করেন। কিন্তু এরপরেও বখাটে হাফিজ ও তার সহযোগীরা পিছু ছাড়েনি।
অভিযোগে আরও প্রকাশ পায় যে, এই ন্যক্কারজনক ঘটনার পর স্থানীয়ভাবে মীমাংসার নামে একটি কুচক্রী মহল সালিশের আয়োজন করে। কিন্তু সেই সালিশে ন্যায়বিচার তো দূরে থাক, উল্টো ভুক্তভোগী গৃহবধূকে দোষী সাব্যস্ত করে স্বামী মো. লতিফের সাথে জোরপূর্বক ডিভোর্স (তালাক) করিয়ে দেওয়ার ফন্দি আঁটে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও জনপ্রতিনিধির অনুসারী মেম্বার-চেয়ারম্যান। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ওই মহলের চাপে পড়ে অসহায় গৃহবধূকে মারধর করেন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য জোরপূর্বক ডিভোর্স দিতে চাপ সৃষ্টি করেন। তবে ভুক্তভোগী নারী এই প্রহসনের সালিশ ও অন্যায়ের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনি লড়াইয়ের ঘোষণা দেন।
এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর ভুক্তভোগী নারীর স্বামী মো. লতিফ ইসলাম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, স্থানীয়ভাবে বিচার চাইতে গেলে অভিযুক্ত হাফিজ ইসলাম নিজেকে ক্ষমতাসীন দলের কর্মী দাবি করে প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, আমাকে কে কী করে তা দেখে নেব। এছাড়া গৃহবধূকে অপহরণ, ইজ্জত হানি এবং পুরো পরিবারকে জীবননাশের হুমকি দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, বখাটে হাফিজ ও তার পেছনের প্রভাবশালী চক্রটি এতটাই বেপরোয়া যে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। একজন অসহায় গৃহবধূর জীবন নিয়ে এই ছিনিমিনি খেলা, সালিশের নামে অবিচার এবং মিথ্যা ডিভোর্সের চক্রান্ত বন্ধে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে যোগাযোগ করা হলে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ জানান, গৃহবধূর শ্লীলতাহানি ও হুমকির ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা সাপেক্ষে এবং তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা ভঙ্গের বা কাউকে অন্যায়ভাবে হয়রানির কোনো সুযোগ নেই।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন