জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি- প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পত্নীতলা থানাধীন কেশবপুর গ্রামের একটি কাঁচা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে তাকে আটক করে পুলিশ। গ্রেপ্তার আনোয়ার হোসেন কেশবপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের সময় আনোয়ার হোসেনকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ৮০ (আশি) পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পত্নীতলা থানাধীন কেশবপুর গ্রামের একটি কাঁচা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে তাকে আটক করে পুলিশ। গ্রেপ্তার আনোয়ার হোসেন কেশবপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের সময় আনোয়ার হোসেনকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ৮০ (আশি) পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত