জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

ছবি : প্রতিনিধি

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে যুবদল। 

মঙ্গলবার বিকেল চারটার দিকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্লিচিং পাউডার ছিটানো, মশকনাশক ওষুধ প্রয়োগ ও লিফলেট বিতরণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে খুলনা রোড মোড়, সাতক্ষীরা সদর হাসপাতাল এলাকা, এসপি বাংলো মোড়, পলাশপোল, বউবাজার ও চার বাস টার্মিনাল এলাকায় পরিচ্ছন্নতা ও মশকবিরোধী কার্যক্রম চালানো হয়।

জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান সমন্বয়ক আইনাল ইসলাম নান্টার নেতৃত্বে অভিযানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। 

এ সময় সহসমন্বয়ক ফরিদ উদ্দিন, সহসমন্বয়ক আলিমুজ্জামান আলিম, সদর যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম, পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল সাধু এবং যুবদল নেতা দেলোয়ার হোসেনসহ জেলা ও স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে নেতারা শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানান।

আইনাল ইসলাম নান্টা বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাতক্ষীরায় এক সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।

প্রথম দিনে শহরের ব্যস্ততম বিভিন্ন এলাকায় মশার ওষুধ ও ব্লিচিং পাউডার ছিটানো এবং পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে যুবদল। 

মঙ্গলবার বিকেল চারটার দিকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্লিচিং পাউডার ছিটানো, মশকনাশক ওষুধ প্রয়োগ ও লিফলেট বিতরণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে খুলনা রোড মোড়, সাতক্ষীরা সদর হাসপাতাল এলাকা, এসপি বাংলো মোড়, পলাশপোল, বউবাজার ও চার বাস টার্মিনাল এলাকায় পরিচ্ছন্নতা ও মশকবিরোধী কার্যক্রম চালানো হয়।

জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান সমন্বয়ক আইনাল ইসলাম নান্টার নেতৃত্বে অভিযানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। 

এ সময় সহসমন্বয়ক ফরিদ উদ্দিন, সহসমন্বয়ক আলিমুজ্জামান আলিম, সদর যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম, পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল সাধু এবং যুবদল নেতা দেলোয়ার হোসেনসহ জেলা ও স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে নেতারা শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানান।

আইনাল ইসলাম নান্টা বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাতক্ষীরায় এক সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।

প্রথম দিনে শহরের ব্যস্ততম বিভিন্ন এলাকায় মশার ওষুধ ও ব্লিচিং পাউডার ছিটানো এবং পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত