জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ধুনটে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

ধুনটে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার
ছবি : প্রতিনিধি

বগুড়ার ধুনটে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কামরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ধেরুয়াহাটি গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের মানিক শেখের মুদিদোকানের সামনে পাকা সড়কে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। 

এ সময় কামরুল ইসলামকে আটক করে তল্লাশি করা হলে তাঁর কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১১ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার ধুনটে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কামরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ধেরুয়াহাটি গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের মানিক শেখের মুদিদোকানের সামনে পাকা সড়কে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। 

এ সময় কামরুল ইসলামকে আটক করে তল্লাশি করা হলে তাঁর কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১১ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত