জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্তুতি সভা ​

ছবি- প্রতিনিধি

​জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

​গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর সাতানী বাজারস্থ যুবদলের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

​আওরাবুনিয়া ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইলিয়াসের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা হাফেজ আব্দুর রহিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মোঃ নেয়ামত উল্লাহ।

​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওরাবুনিয়া ইউনিয়ন যুবদল নেতা মোঃ রনি শিকদার এবং কাঠালিয়া উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা রুহুল আমিন। এছাড়া অনুষ্ঠানে আওরাবুনিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে ওলামা দলের সর্বস্তরের নেতা-কর্মীরা অংশ নেন।

​প্রস্তুতি সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আলেম-ওলামাদের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল প্রতিষ্ঠা করেছিলেন। ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্যকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় সারা দেশের আলেম-ওলামারা আজ ঐক্যবদ্ধ ও সুসংগঠিত।

​সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আওরাবুনিয়া ইউনিয়ন ওলামা দলের পক্ষ থেকে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে পালন করা হবে। কর্মসূচির অংশ হিসেবে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্তুতি সভা ​

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

​জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

​গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর সাতানী বাজারস্থ যুবদলের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

​আওরাবুনিয়া ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইলিয়াসের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা হাফেজ আব্দুর রহিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মোঃ নেয়ামত উল্লাহ।

​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওরাবুনিয়া ইউনিয়ন যুবদল নেতা মোঃ রনি শিকদার এবং কাঠালিয়া উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা রুহুল আমিন। এছাড়া অনুষ্ঠানে আওরাবুনিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে ওলামা দলের সর্বস্তরের নেতা-কর্মীরা অংশ নেন।

​প্রস্তুতি সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আলেম-ওলামাদের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল প্রতিষ্ঠা করেছিলেন। ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্যকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় সারা দেশের আলেম-ওলামারা আজ ঐক্যবদ্ধ ও সুসংগঠিত।

​সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আওরাবুনিয়া ইউনিয়ন ওলামা দলের পক্ষ থেকে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে পালন করা হবে। কর্মসূচির অংশ হিসেবে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত