জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন



আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
ছবি- প্রতিনিধি

"বৃক্ষ রোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ " প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে অংশীদারিত্বের ভিত্তিতে বিএমডিএ'র সামাজিক বনায়ন কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার  (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দাঁড়িয়াগাঁথি ব্রিজ থেকে পারব্রজপুর সড়কে এই কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই রাণীনগর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো.রেজাউল ইসলাম রেজু ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মনিরুজ্জামান,সহকারী প্রকৌশলী (বিএমডিএ)মো.আলী হোসেন,উপজেলা বিএনপি সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট,সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সহসভাপতি মো.সাইফুল ইসলাম মৃধা, যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উপজেলা প্রশাসন ও বিএমডিএ সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলায় ৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধি করাই এই কর্মসুচির মূল লক্ষ্য।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

"বৃক্ষ রোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ " প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে অংশীদারিত্বের ভিত্তিতে বিএমডিএ'র সামাজিক বনায়ন কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার  (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দাঁড়িয়াগাঁথি ব্রিজ থেকে পারব্রজপুর সড়কে এই কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই রাণীনগর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো.রেজাউল ইসলাম রেজু ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মনিরুজ্জামান,সহকারী প্রকৌশলী (বিএমডিএ)মো.আলী হোসেন,উপজেলা বিএনপি সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট,সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সহসভাপতি মো.সাইফুল ইসলাম মৃধা, যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উপজেলা প্রশাসন ও বিএমডিএ সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলায় ৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধি করাই এই কর্মসুচির মূল লক্ষ্য।


Daily Joypur Barta



কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত