জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ২ টি নতুন অপারেশনাল টিওবি উদ্বোধন

ছবি- প্রতিনিধি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা আরও জোরদার করতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় দুটি নবনির্মিত অপারেশনাল টিওবি উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঘুমধুম ইউনিয়নের আরশতলা টিলা ও হাতুরবানী টিলা এলাকায় স্থাপিত টিওবি দুটির উদ্বোধন করেন বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সামশের উদ্দিন।

উদ্বোধনকালে রিজিয়ন কমান্ডার নতুন স্থাপনাগুলো পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে সীমান্ত নিরাপত্তায় কাজ করার নির্দেশনা দেন।

বিজিবি সূত্রে জানানো হয়, দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় এসব টিইবি চালুর ফলে মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার সক্ষমতা বাড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার-উল-আলমসহ অন্যান্য বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নতুন টিইবি স্থাপনের মাধ্যমে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের দুর্গম এলাকাগুলোতে বিজিবির নজরদারি আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ২ টি নতুন অপারেশনাল টিওবি উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা আরও জোরদার করতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় দুটি নবনির্মিত অপারেশনাল টিওবি উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঘুমধুম ইউনিয়নের আরশতলা টিলা ও হাতুরবানী টিলা এলাকায় স্থাপিত টিওবি দুটির উদ্বোধন করেন বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সামশের উদ্দিন।

উদ্বোধনকালে রিজিয়ন কমান্ডার নতুন স্থাপনাগুলো পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে সীমান্ত নিরাপত্তায় কাজ করার নির্দেশনা দেন।

বিজিবি সূত্রে জানানো হয়, দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় এসব টিইবি চালুর ফলে মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার সক্ষমতা বাড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার-উল-আলমসহ অন্যান্য বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নতুন টিইবি স্থাপনের মাধ্যমে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের দুর্গম এলাকাগুলোতে বিজিবির নজরদারি আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত