জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ধুনটে ছাগল পালনে ১০ নারীকে আর্থিক সহায়তা

ছবি- প্রতিনিধি

বগুড়ার ধুনটে হতদরিদ্র নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ১০ নারী সদস্যকে ছাগল পালনের জন্য আর্থিক সহায়তা দিয়েছে জাগরণ পরিবার উন্নয়ন সংস্থা নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান।

বুধবার দুপুর ২টায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন মানাস মিডিয়ার সম্পাদক ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।

জাগরণ পরিবার উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্থার ব্যবস্থাপনা সম্পাদক মনিরুজ্জামান মনির ও মানাস মিডিয়ার নির্বাহী সম্পাদক আশিক আহমেদ।

এ ছাড়া বক্তব্য দেন ব্যবসায়ী শহিদুল ইসলাম সাদেক, জাহের আলী, সংস্থার শাখা ব্যবস্থাপক আহাদ হাসান, মাঠ সমন্বয়ক তানভীর, সহকারী মাঠ সমন্বয়ক বিপ্লব হোসেন এবং পরিবার উন্নয়ন কর্মী পলাশ ও রুপা খাতুন।

অনুষ্ঠানে ১০ নারী সদস্যের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এ অর্থ দিয়ে ছাগল পালন করে আয় বাড়ানোর মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ধুনটে ছাগল পালনে ১০ নারীকে আর্থিক সহায়তা

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার ধুনটে হতদরিদ্র নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ১০ নারী সদস্যকে ছাগল পালনের জন্য আর্থিক সহায়তা দিয়েছে জাগরণ পরিবার উন্নয়ন সংস্থা নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান।

বুধবার দুপুর ২টায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন মানাস মিডিয়ার সম্পাদক ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।

জাগরণ পরিবার উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্থার ব্যবস্থাপনা সম্পাদক মনিরুজ্জামান মনির ও মানাস মিডিয়ার নির্বাহী সম্পাদক আশিক আহমেদ।

এ ছাড়া বক্তব্য দেন ব্যবসায়ী শহিদুল ইসলাম সাদেক, জাহের আলী, সংস্থার শাখা ব্যবস্থাপক আহাদ হাসান, মাঠ সমন্বয়ক তানভীর, সহকারী মাঠ সমন্বয়ক বিপ্লব হোসেন এবং পরিবার উন্নয়ন কর্মী পলাশ ও রুপা খাতুন।

অনুষ্ঠানে ১০ নারী সদস্যের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এ অর্থ দিয়ে ছাগল পালন করে আয় বাড়ানোর মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত