জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

দশমিনায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি- প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ১ কেজি গাঁজাসহ নুর ইসলাম ওরফে গৌরা (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বরহামপুর ইউনিয়নের আমতলা এলাকার নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার নুর ইসলাম ওরফে গৌরা বরহামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আমতলা এলাকার বগুড়া গ্রামের আলতাফ গাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার আমতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নুর ইসলাম ওরফে গৌরাকে তার নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমতলা এলাকার বগুড়া গ্রাম থেকে নুর ইসলাম ওরফে গৌরাকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দশমিনায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ১ কেজি গাঁজাসহ নুর ইসলাম ওরফে গৌরা (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বরহামপুর ইউনিয়নের আমতলা এলাকার নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার নুর ইসলাম ওরফে গৌরা বরহামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আমতলা এলাকার বগুড়া গ্রামের আলতাফ গাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার আমতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নুর ইসলাম ওরফে গৌরাকে তার নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমতলা এলাকার বগুড়া গ্রাম থেকে নুর ইসলাম ওরফে গৌরাকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত