জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বিচারপতি আনোয়ারুল ইসলাম শাহীন

সততা ও নৈতিকতাই সুন্দর ভবিষ্যতের ভিত্তি: বিচারপতি

ছবি : প্রতিনিধি

বিচারপতি আনোয়ারুল ইসলাম শাহীন বলেছেন, মানুষের চিন্তা ও কাজে নৈতিকতা ও সততা থাকতে হবে। সততা শুধু কথাবার্তা ও আচরণে নয়, চিন্তা-ভাবনা ও মূল্যবোধেও প্রতিফলিত হওয়া উচিত। ব্যক্তি ও সমাজজীবনে সততা মানুষের প্রতি বিশ্বাস ও সম্মান বাড়ায় এবং শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শিক্ষাজীবন। 

তাই নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। একই সঙ্গে শিক্ষিত, সৎ ও আদর্শবান ব্যক্তিদের জীবন ও আদর্শ অনুসরণ করতে হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী এ.এ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ডাঃ ওয়াসিম-ওয়ালেদা বৃত্তি প্রকল্পের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তির অর্থ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোসাইবাড়ী এ.এ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরে আলম সিদ্দিকী রিগ্যানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়াসিম-ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ জাকির হোসেন, ফাউন্ডেশনের অ্যাসাইনমেন্ট অফিসার আলী হাসান সুফল, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ডাঃ জোনায়েদ বিন জাকির, কে.এ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি খায়রুল হাসান বিপ্লব ও সাবেক শিক্ষার্থী আদনান।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সততা ও নৈতিকতাই সুন্দর ভবিষ্যতের ভিত্তি: বিচারপতি

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত