জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ফুটপাতে সবুজের ফেরিওয়ালা বেলাল

কুড়ি বছর ধরে বিক্রয় করেন ফল-ফুলের চারা গাছ

ছবি : প্রতিনিধি

ফুটপাতের ওপর সারি সারি সাজানো সবুজ চারা গাছ। আম, জাম, লিচু, কাঁঠাল থেকে শুরু করে গোলাপ, জবা ও বকুল কী নেই সেখানে! এই সবুজের পসরা নিয়ে গত ২০ বছর ধরে পাঁচবিবি বড় মসজিদ গেটের সামনে বসছেন চারা বিক্রেতা বেলাল হোসেন। 

বেলাল হোসেনের জন্ম নওগাঁ জেলার পাহাড়পুর সোমপুর বিহার এলাকায়। ছোটবেলা থেকেই গাছের প্রতি তার অগাধ ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই নিজ উদ্যোগে গড়েছেন একটি নার্সারি। 

নিজের নার্সারিতেই তিনি বিভিন্ন জাতের ফল-ফুলের চারা উৎপাদন করেন। বেলাল বলেন, তার নার্সারিতে সকল প্রকার দেশি-বিদেশি ফল ও ফুলের চারা পাওয়া যায়। ফলের মধ্যে উল্লেখযোগ্য হলো- আম, জাম, লিচু, কাঁঠাল, মাল্টা, কমলা, নারিকেল ও বরই। 

আর ফুলের মধ্যে রয়েছে- জবা, গোলাপ, মাধবীলতা, পলাশ, টগর, রজনীগন্ধা ও বকুলসহ বিভিন্ন প্রজাতির ফুল গাছের চারা। আর এসব চারা তিনি বিক্রি করেন একদম সুলভ মূল্যে।

তিনি বলেন, প্রায় ২০'বছর আগে থেকে পাঁচবিবি বড় মসজিদ গেটের সামনে ফুটপাতেই আমার নার্সারিতে উৎপাদন করা বিভিন্ন প্রকারের ফল-ফুলের চারা গাছ সুলভ মূল্যে বিক্রি করে আসছি। মানুষের হাতে কম দামে চারা তুলে দিতে পারলে ভালো লাগে।

স্থানীয়রা জানান, বেলালের কাছ থেকে চারা কিনে অনেকেই বাড়ির আঙিনা, ছাদ ও বাগান করছেন। তার চারার মান ভালো এবং দামও নাগালের মধ্যে হওয়ায় ক্রেতাদের কাছে তিনি বেশ জনপ্রিয়।

২০ বছর ধরে ফুটপাতে বসে সবুজ গাছের চারা বিক্রয় করায় বেলাল হোসেন এখন পাঁচবিবির মানুষের কাছে একজন পরিচিত হয়েছেন। তার এই উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন অনেকেই। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কুড়ি বছর ধরে বিক্রয় করেন ফল-ফুলের চারা গাছ

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফুটপাতের ওপর সারি সারি সাজানো সবুজ চারা গাছ। আম, জাম, লিচু, কাঁঠাল থেকে শুরু করে গোলাপ, জবা ও বকুল কী নেই সেখানে! এই সবুজের পসরা নিয়ে গত ২০ বছর ধরে পাঁচবিবি বড় মসজিদ গেটের সামনে বসছেন চারা বিক্রেতা বেলাল হোসেন। 

বেলাল হোসেনের জন্ম নওগাঁ জেলার পাহাড়পুর সোমপুর বিহার এলাকায়। ছোটবেলা থেকেই গাছের প্রতি তার অগাধ ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই নিজ উদ্যোগে গড়েছেন একটি নার্সারি। 

নিজের নার্সারিতেই তিনি বিভিন্ন জাতের ফল-ফুলের চারা উৎপাদন করেন। বেলাল বলেন, তার নার্সারিতে সকল প্রকার দেশি-বিদেশি ফল ও ফুলের চারা পাওয়া যায়। ফলের মধ্যে উল্লেখযোগ্য হলো- আম, জাম, লিচু, কাঁঠাল, মাল্টা, কমলা, নারিকেল ও বরই। 

আর ফুলের মধ্যে রয়েছে- জবা, গোলাপ, মাধবীলতা, পলাশ, টগর, রজনীগন্ধা ও বকুলসহ বিভিন্ন প্রজাতির ফুল গাছের চারা। আর এসব চারা তিনি বিক্রি করেন একদম সুলভ মূল্যে।

তিনি বলেন, প্রায় ২০'বছর আগে থেকে পাঁচবিবি বড় মসজিদ গেটের সামনে ফুটপাতেই আমার নার্সারিতে উৎপাদন করা বিভিন্ন প্রকারের ফল-ফুলের চারা গাছ সুলভ মূল্যে বিক্রি করে আসছি। মানুষের হাতে কম দামে চারা তুলে দিতে পারলে ভালো লাগে।

স্থানীয়রা জানান, বেলালের কাছ থেকে চারা কিনে অনেকেই বাড়ির আঙিনা, ছাদ ও বাগান করছেন। তার চারার মান ভালো এবং দামও নাগালের মধ্যে হওয়ায় ক্রেতাদের কাছে তিনি বেশ জনপ্রিয়।

২০ বছর ধরে ফুটপাতে বসে সবুজ গাছের চারা বিক্রয় করায় বেলাল হোসেন এখন পাঁচবিবির মানুষের কাছে একজন পরিচিত হয়েছেন। তার এই উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন অনেকেই। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত