জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

পরিবেশ রক্ষায়

শ্যামনগরে সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

ছবি- প্রতিনিধি

উপকূলীয় অঞ্চলে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আজ সাতক্ষীরার শ্যামনগরে ‘সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।            

১৮ই সেপ্টেম্বর বিকাল পাঁচটায় মুন্সিগঞ্জ সেবা কল্যাণ ফাউন্ডেশন এর নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জালাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ রাজু আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ সিকান্দার হোসেন প্রমূখ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড় ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তুলতে নিয়মিতভাবে বৃক্ষ রোপনের পাশাপাশি সেগুলোর সঠিক পরিচর্যা করা প্রয়োজন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, উপকূলীয় অঞ্চলে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের এই মহতী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শ্যামনগরে সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপকূলীয় অঞ্চলে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আজ সাতক্ষীরার শ্যামনগরে ‘সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।            

১৮ই সেপ্টেম্বর বিকাল পাঁচটায় মুন্সিগঞ্জ সেবা কল্যাণ ফাউন্ডেশন এর নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জালাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ রাজু আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ সিকান্দার হোসেন প্রমূখ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড় ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তুলতে নিয়মিতভাবে বৃক্ষ রোপনের পাশাপাশি সেগুলোর সঠিক পরিচর্যা করা প্রয়োজন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, উপকূলীয় অঞ্চলে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের এই মহতী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত