ক্ষেতলালের শালবন গ্রামের শিশু তাসনিয়া হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হলো। ২০২৫ সালে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় নিখোঁজ হওয়ার দুই দিন পর প্রতিবেশী একরামুলের গোয়ালঘর থেকে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার হয়।
একমাত্র কন্যা হত্যার ঘটনায় পলাতক প্রধান দুই আসামি এখনো গ্রেপ্তার না হওয়ায় তাদের পরিবার উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। তাসনিয়া উপজেলার শালবন গ্রামের এরশাদ ও রোজিনা দম্পতির একমাত্র কন্যা সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজের দুই দিন পর প্রতিবেশী একরামুলের গোয়ালঘর থেকে তাসনিয়ার লাশ উদ্ধার করে স্থানীয়রা। ওই দিন ঘটনার সঙ্গে জড়িত ও বাড়ির মালিকের স্ত্রী রুবিনা আক্তারকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত একরামুল পরে আদালতে আত্মসমর্পণ করেন।যে গোয়ালঘর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছিল, সেই বাড়িটিও বর্তমানে পরিত্যক্ত। পরিবারের দাবি, পুলিশ ও গোয়েন্দা সংস্থার তদন্তে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়েছে।
মেডিকেল রিপোর্ট ও পুলিশি তদন্তে তাসনিয়াকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মর্মে প্রতিবেদন আদালতে দাখিল করে পুলিশ। তবে মামলার অপর তিন আসামি কারাগারে থাকলেও প্রধান অভিযুক্ত দুই আসামি আব্দুল ওয়াহেদ শেখ ও গোলাম কিবরিয়া নাইম এখনো গ্রেপ্তার হয়নি।
তাসনিয়ার বাবা এরশাদ আলী বলেন, আমার কন্যার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে আদালতের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।
ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম বলেন, তাসনিয়া হত্যার মামলার চার্জশিট আদালতে দেওয়া হয়েছে এবং বিচারাধীন রয়েছে। দুই আসামি পলাতক আছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন