জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবির ড্রাগন বাগান পরিদর্শন করলেন পুলিশের ডিআইজি আশিক সাঈদ

ছবি- প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোকতারা ছোট যমুনা নদীর চড়ে প্রায় ৪৫'বিঘা জমির উপর গড়ে ওঠা দৃষ্টিনন্দন গ্যালাক্সি ড্রাগন বাগান পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ আশিক সাঈদ। 

সোমবার বিকালে তিনি সস্ত্রীক এই ড্রাগন বাগান পরিদর্শনে এলে বাগান মালিক শিপলু ও তুষার ডিআইজি মহোদয়কে স্বাগত জানাই। বাগান পরিদর্শন করে তিনি বিমোহিত হন এবং নদীর চড়ে এমন দৃষ্টিনন্দন পরিবেশবান্ধব বাগান করায় বাগান মালিক উদ্যোক্তা শিপলু ও তুষারকে ধন্যবাদ দেন। 

একই সঙ্গে বাগানে কাজ করে অনেক শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় বাগান মালিককে তিনি আবারও ধন্যবাদ জানান।

এ সময় ডিআইজি মহোদয়ের সফরসঙ্গী ছিলেন জেলা পুলিশ সুপার শাহানাজ বেগম, অতিরিক্ত পুলিশ সুপার রাজশাহী সদর সার্কেল হেলেনা পারভীন, সহকারী পুলিশ সুপার পাঁচবিবির সার্কেল মোঃ তুহিন রেজা,পাঁচবিবি থানার ওসি মোঃ তামবিরুল ইসলাম ও জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ সহ পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পাঁচবিবির ড্রাগন বাগান পরিদর্শন করলেন পুলিশের ডিআইজি আশিক সাঈদ

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোকতারা ছোট যমুনা নদীর চড়ে প্রায় ৪৫'বিঘা জমির উপর গড়ে ওঠা দৃষ্টিনন্দন গ্যালাক্সি ড্রাগন বাগান পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ আশিক সাঈদ। 

সোমবার বিকালে তিনি সস্ত্রীক এই ড্রাগন বাগান পরিদর্শনে এলে বাগান মালিক শিপলু ও তুষার ডিআইজি মহোদয়কে স্বাগত জানাই। বাগান পরিদর্শন করে তিনি বিমোহিত হন এবং নদীর চড়ে এমন দৃষ্টিনন্দন পরিবেশবান্ধব বাগান করায় বাগান মালিক উদ্যোক্তা শিপলু ও তুষারকে ধন্যবাদ দেন। 

একই সঙ্গে বাগানে কাজ করে অনেক শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় বাগান মালিককে তিনি আবারও ধন্যবাদ জানান।

এ সময় ডিআইজি মহোদয়ের সফরসঙ্গী ছিলেন জেলা পুলিশ সুপার শাহানাজ বেগম, অতিরিক্ত পুলিশ সুপার রাজশাহী সদর সার্কেল হেলেনা পারভীন, সহকারী পুলিশ সুপার পাঁচবিবির সার্কেল মোঃ তুহিন রেজা,পাঁচবিবি থানার ওসি মোঃ তামবিরুল ইসলাম ও জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ সহ পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত