মঙ্গলবার (২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিঃ) ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আগস্ট/২০২৬ মাসের ‘অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ভোলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
অনুষ্ঠানের শুরুতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ চিত্র বিস্তারিতভাবে উপস্থাপন করেন জনাব মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।
অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, স্পর্শকাতর মামলাসমূহের দ্রুত অগ্রগতি এবং জেলা গোয়েন্দা (ডিবি) কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ও দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
সভায় আগস্ট/২০২৬ মাসে পেশাগত দায়িত্ব পালনে অনন্য অবদান এবং কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ভোলা জেলা পুলিশের বিভিন্ন ক্যাটাগরির শ্রেষ্ঠ অফিসারদের হাতে বিশেষ পুরষ্কার ও সম্মাননা তুলে দেন পুলিশ সুপার মহোদয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), জনাব মোঃ আহসানুজ্জামান-সহ ভোলা জেলার সকল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, ডিআইও-১ (জেলা বিশেষ শাখা), কোর্ট পুলিশ পরিদর্শক এবং বিভিন্ন তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জসহ ভোলা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন