মঙ্গলবার ( ২২ শে সেপ্টেম্বর ২০২৬)বগুড়ার কাহালুতে অস্বা-স্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, প্রয়োজনীয় মানসম্মত ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে নিউ ভাই-বোন বেকারি ও মোল্লা বেকারিকে ৩৫ হাজার টাকা জ*রিমানা করা হয়েছে।
কাহালু উপজেলার দামাই এলাকায় সকাল এগারোটায় এ অ*ভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন কাহালুর সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাসের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে বেকারি দুটিতে অস্বা-স্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির চিত্র পাওয়া যায়। পাখির বি*ষ্ঠাযুক্ত টেবিলে খাদ্য প্রস্তুত, মেঝেতে অস্বা-স্থ্যকর পরিবেশে তৈরি খাবার সংরক্ষণ, প্রয়োজনীয় মানসম্মত ছাড়াই খাদ্য উৎপাদন ও বিপণন এবং পত্রিকার কালিযুক্ত কাগজ ব্যবহার করে কেক তৈরির মতো অনিয়ম দেখা যায়।
এছাড়া পোড়া তেল ব্যবহার এবং খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়ও অভিযানে উঠে আসে।
এসব অনিয়মের দায় স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোল্লা বেকারিকে ৫ হাজার টাকা এবং নিউ ভাই-বোন বেকারিকে ৩০ হাজার টাকা, মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এছাড়া প্রতিষ্ঠান দুটির মালিকের কাছে উল্লিখিত অনিয়মের বিষয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে।
অ*ভিযানে নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল, দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আব্দুল মুমিন, নমুনা সংগ্রহ সহকারী মোঃ শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট সাপোর্ট স্টাফরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় সার্বিক নিরাপত্তায় কাহালু থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের সরকারি সব আইন ও বিধিবিধান মেনে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন