জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

শিপ্রা মৃত্যুর বিচারের দাবিতে যশোরে শিক্ষার্থী মানববন্ধন

ছবি : প্রতিনিধি

মেধাবী শিক্ষার্থী শিপ্রার রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং প্রধান অভিযুক্ত অপার গোবিন্দ দাসের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরের  সামনে এই কর্মসূচি পালিত হয়। চাঁচড়া ভাতুড়িয়া হাই স্কুল ও চাঁচড়া স্কুল অ্যান্ড কলেজের প্রায় শত শিক্ষার্থী এই মানববন্ধনে অংশ নেন। 

এ সময় তারা শিপ্রার মৃত্যু কে  পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ এনে বিভিন্ন স্লোগান দেন এবং দোষীদের কঠোর শাস্তি দাবি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিপ্রার মৃত্যুর ঘটনার মূল হোতা অপার গোবিন্দ দাস। তাকে দ্রুত আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলেএই হত্যাকাণ্ডের আসল রহস্য প্রকাশ হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, কোনো ধরনের প্রভাব বা আইনি দীর্ঘসূত্রতা ছাড়াই এই মামলার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। যদি শিপ্রার মৃত্যুর পেছনে অপরাধ প্রমাণিত হয়, তবে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসি নিশ্চিত করার জোর দাবি জানান তারা।

এর আগে চাঁচড়া ভাতুড়িয়া হাই স্কুলের মেধাবী শিক্ষার্থী শিপ্রার মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই পরিবার ও সহপাঠীরা এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করে আসছে এবং দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছে। এ বিষয়ে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শিপ্রা মৃত্যুর বিচারের দাবিতে যশোরে শিক্ষার্থী মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মেধাবী শিক্ষার্থী শিপ্রার রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং প্রধান অভিযুক্ত অপার গোবিন্দ দাসের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরের  সামনে এই কর্মসূচি পালিত হয়। চাঁচড়া ভাতুড়িয়া হাই স্কুল ও চাঁচড়া স্কুল অ্যান্ড কলেজের প্রায় শত শিক্ষার্থী এই মানববন্ধনে অংশ নেন। 

এ সময় তারা শিপ্রার মৃত্যু কে  পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ এনে বিভিন্ন স্লোগান দেন এবং দোষীদের কঠোর শাস্তি দাবি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিপ্রার মৃত্যুর ঘটনার মূল হোতা অপার গোবিন্দ দাস। তাকে দ্রুত আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলেএই হত্যাকাণ্ডের আসল রহস্য প্রকাশ হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, কোনো ধরনের প্রভাব বা আইনি দীর্ঘসূত্রতা ছাড়াই এই মামলার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। যদি শিপ্রার মৃত্যুর পেছনে অপরাধ প্রমাণিত হয়, তবে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসি নিশ্চিত করার জোর দাবি জানান তারা।

এর আগে চাঁচড়া ভাতুড়িয়া হাই স্কুলের মেধাবী শিক্ষার্থী শিপ্রার মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই পরিবার ও সহপাঠীরা এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করে আসছে এবং দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছে। এ বিষয়ে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত