ফরিদপুরের নগরকান্দায় সরকারি, শিল্প, বাণিজ্যিক ও অন্যান্য শ্রেনীর গ্রাহকদের জন্য জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন, সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তকরণ এবং বিদ্যুৎ সাশ্রয় ব্যবস্থাপনা বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
‘সৌর শক্তিতে আলোকিত হোক দেশের প্রতিটি ঘর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নগরকান্দা জোনাল অফিসের উদ্যোগে আয়োজিত সভাটি পরিচালনা করেন নগরকান্দা উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম মো সোহেল রানা।
সভায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচির লক্ষ্য, বাস্তবায়ন প্রক্রিয়া, সৌরবিদ্যুৎ ব্যবহারের সুবিধা এবং বিদ্যুৎ সাশ্রয়ের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণির গ্রাহকদের নিজ নিজ স্থাপনায় রুফটপ সোলার প্যানেল স্থাপনে উৎসাহিত করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল ইসলাম এবং নগরকান্দা থানার তদন্ত কর্মকর্তা আ. রাজ্জাক।
এ ছাড়া সভায় নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান মুকুল, সহসভাপতি মো. মাহাবুব আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তৈয়বুর রহমান মাসুদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। বিশেষ করে ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুতের একটি অংশ নিজস্বভাবে উৎপাদন করা সম্ভব। এতে প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমার পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় ও দক্ষতা বাড়বে।
সভায় অংশ নেওয়া গ্রাহক ও সার্ভিস প্রোভাইডারদের রুফটপ সোলার প্যানেল স্থাপনের কারিগরি দিক, বিদ্যুৎ ব্যবহারের কার্যকারিতা বৃদ্ধি, সাশ্রয়ী ব্যবস্থাপনা এবং কর্মসূচির আওতায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তির বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন