জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

ছবি- প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবার ও উত্তরাধিকারীদের পুনর্বাসন ও সহায়তায় জয়পুরহাটে ৮৬ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা তহবিল থেকে ২৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এ অর্থ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগী ও তাঁদের মনোনীত ওয়ারিশদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। 

এ ছাড়া বিআরটিএ জয়পুরহাট সার্কেলের পরিদর্শক রাম কৃষ্ণ পোদ্দার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় সুধীজন এবং আর্থিক সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, সড়ক পরিবহন আইনের আওতায় গঠিত ট্রাস্ট ফান্ড থেকে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ১ লাখ থেকে ৩ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

এ সময় বক্তারা ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবার ও উত্তরাধিকারীদের পুনর্বাসন ও সহায়তায় জয়পুরহাটে ৮৬ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা তহবিল থেকে ২৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এ অর্থ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগী ও তাঁদের মনোনীত ওয়ারিশদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। 

এ ছাড়া বিআরটিএ জয়পুরহাট সার্কেলের পরিদর্শক রাম কৃষ্ণ পোদ্দার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় সুধীজন এবং আর্থিক সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, সড়ক পরিবহন আইনের আওতায় গঠিত ট্রাস্ট ফান্ড থেকে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ১ লাখ থেকে ৩ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

এ সময় বক্তারা ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত