জয়পুরহাট    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

এমপি মনজুরুল ইসলাম

বীরগঞ্জ-কাহারোলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে শক্ত হাতে জবাব

ছবি : প্রতিনিধি

পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বীরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনায় চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল-এর সঞ্চালনায় সমাবেশে পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি। 

সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য সুবাস দাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস মন্ডল।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম বলেন, দেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু কিছু অসাধু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে সেই প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। সব ধরনের সংকট মোকাবিলা করে দেশ দ্রুত উন্নয়নের পথে ফিরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, বর্তমানে ইরানে যুদ্ধ চলার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এর প্রভাব আমাদের দেশেও পড়েছে, এতে জনগণের পাশাপাশি আমাদেরও কষ্ট হচ্ছে। তবে খুব দ্রুত তেলের দাম কমে আসবে বলে আশা করছি।

জনগণের উদ্দেশে তিনি বলেন, আমাদের সরকার জনগণের কথা বলে, জনগণের কষ্টকে নিজের কষ্ট হিসেবে ধারণ করে। বীরগঞ্জ-কাহারোলে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইলে তাদের শক্ত হাতে জবাব দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহমুদুনবী ওয়ার্ড, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা কৃষকদলের সভাপতি ফজলে আলম শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুউদ্দৌলা খান বাবু, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. আলিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব, পৌর যুবদলের সদস্য সচিব আলহাজ্ব মোকারম হোসেন চৌধুরী পলাশ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বার, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব খাইরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বীরগঞ্জ-কাহারোলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে শক্ত হাতে জবাব

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত