জয়পুরহাট    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

শেরপুরে পোল্ট্রি ফার্মের কর্মচারী মুরগী,নগদ টাকা নিয়ে আত্মগোপনে

ছবি- প্রতিনিধি

বগুড়ার শেরপুরে পোল্ট্রি ব্যবসায়ীর কর্মচারীর বিরুদ্ধে প্রায় ১ লাখ ১২ হাজার ৫০০ টাকা মূল্যের মুরগী, নগদ ১ লাখ টাকা, একটি ব্যাটারিচালিত ভ্যান ও স্মার্টফোন নিয়ে আত্মগোপনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

অভিযোগ সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার ছোট ফুলবাড়ী গ্রামের মো.সুলতান মাহমুদ (৪৭) পেশায় একজন পোল্ট্রি মুরগি ব্যবসায়ী। প্রায় সাত মাস ধরে অভিযুক্ত মো. রফিকুল ইসলাম (৩৮) তার কর্মচারী হিসেবে কাজ করছিলেন। রফিকুল ইসলাম নওগাঁ জেলার বদলগাছী উপজেলার গোয়ালা এলাকার বাসিন্দা।

অভিযোগে সুলতান মাহমুদ উল্লেখ করেন, গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর আনুমানিক ২টার দিকে শেরপুর থানাধীন ছোট ফুলবাড়ী এলাকায় তার পোল্ট্রি মুরগির ফার্ম থেকে তাকে না জানিয়ে প্রায় ৩০০টি মুরগী, যার আনুমানিক মূল্য ১ লাখ ১২ হাজার ৫০০ টাকা, নগদ ১ লাখ টাকা, একটি ব্যাটারিচালিত ভ্যান, যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা, এবং একটি স্মার্টফোন, যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা, নিয়ে অজ্ঞাত স্থানে চলে যান রফিকুল ইসলাম।

অভিযোগকারী আরও দাবি করেন,পরে অভিযুক্তের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়। বিষয়টি স্থানীয় আত্মীয়স্বজন ও গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে তাদের পরামর্শে শেরপুর থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

অভিযোগপত্রে ঘটনার সাক্ষী হিসেবে ছোট ফুলবাড়ী গ্রামের মো. সৌরভ (১৮) ও মো. নাঈম হোসেন (১৮)-এর নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন করেছেন মো. সুলতান মাহমুদ।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. রফিকুল ইসলামের বক্তব্য জানা যায়নি। অভিযোগটি তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ ও দায়-দায়িত্ব নির্ধারণ করবে আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে পোল্ট্রি ফার্মের কর্মচারী মুরগী,নগদ টাকা নিয়ে আত্মগোপনে

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার শেরপুরে পোল্ট্রি ব্যবসায়ীর কর্মচারীর বিরুদ্ধে প্রায় ১ লাখ ১২ হাজার ৫০০ টাকা মূল্যের মুরগী, নগদ ১ লাখ টাকা, একটি ব্যাটারিচালিত ভ্যান ও স্মার্টফোন নিয়ে আত্মগোপনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

অভিযোগ সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার ছোট ফুলবাড়ী গ্রামের মো.সুলতান মাহমুদ (৪৭) পেশায় একজন পোল্ট্রি মুরগি ব্যবসায়ী। প্রায় সাত মাস ধরে অভিযুক্ত মো. রফিকুল ইসলাম (৩৮) তার কর্মচারী হিসেবে কাজ করছিলেন। রফিকুল ইসলাম নওগাঁ জেলার বদলগাছী উপজেলার গোয়ালা এলাকার বাসিন্দা।

অভিযোগে সুলতান মাহমুদ উল্লেখ করেন, গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর আনুমানিক ২টার দিকে শেরপুর থানাধীন ছোট ফুলবাড়ী এলাকায় তার পোল্ট্রি মুরগির ফার্ম থেকে তাকে না জানিয়ে প্রায় ৩০০টি মুরগী, যার আনুমানিক মূল্য ১ লাখ ১২ হাজার ৫০০ টাকা, নগদ ১ লাখ টাকা, একটি ব্যাটারিচালিত ভ্যান, যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা, এবং একটি স্মার্টফোন, যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা, নিয়ে অজ্ঞাত স্থানে চলে যান রফিকুল ইসলাম।

অভিযোগকারী আরও দাবি করেন,পরে অভিযুক্তের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়। বিষয়টি স্থানীয় আত্মীয়স্বজন ও গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে তাদের পরামর্শে শেরপুর থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

অভিযোগপত্রে ঘটনার সাক্ষী হিসেবে ছোট ফুলবাড়ী গ্রামের মো. সৌরভ (১৮) ও মো. নাঈম হোসেন (১৮)-এর নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন করেছেন মো. সুলতান মাহমুদ।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. রফিকুল ইসলামের বক্তব্য জানা যায়নি। অভিযোগটি তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ ও দায়-দায়িত্ব নির্ধারণ করবে আইনশৃঙ্খলা বাহিনী।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত