জয়পুরহাট    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড, সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার অভিযোগ তুলে নওগাঁর মান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি প্রসাদপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, সাংগঠনিক সম্পাদক কুমার বিশ্বজিৎ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, ওলামা দলের সভাপতি কাজী আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সমাবেশ সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, দীর্ঘ ১৬ বছর যারা নির্যাতন-নিপীড়ন করেছেন, বর্তমান সরকারের মাত্র ছয় মাসের সময়েই তাদের ধৈর্য হারানো উচিত নয়। তিনি দলীয় নেতাকর্মীদের রাজনৈতিক ও আইনগতভাবে পরিস্থিতি মোকাবিলার কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ডিসেম্বরে আসবেন—এ ধরনের হুমকি দেবেন না। দিন-তারিখ ঠিক রাখুন। আমরা ফুলের মালা নিয়ে সীমান্তে গিয়ে আপনাকে বরণ করে নিয়ে কারাগারে পাঠাব। কারণ ইতিমধ্যেই আপনার নামে মামলার রায় হয়েছে।’

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন। একই সঙ্গে সন্ত্রাস, সহিংসতা এবং দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত