প্রবাসে থেকেও শিকড়ের টান—আর নিজের গ্রামের মানুষের জন্য কিছু করার প্রত্যয়। এই ভাবনা থেকেই ‘একসাথে ভাবি, একসাথে গড়ি—উন্নত শ্রীরামসি’ স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে গ্রেটার শ্রীরামসি এনআরবি।
বৃহত্তর শ্রীরামসি গ্রামের যুক্তরাজ্যপ্রবাসীদের উদ্যোগে গড়ে ওঠা এই সংগঠনটির লক্ষ্য—প্রবাসী ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় শ্রীরামসি গ্রামকে জগন্নাথপুর উপজেলার একটি আধুনিক ও মডেল গ্রাম হিসেবে গড়ে তোলা এ
প্রতিষ্ঠার পর থেকেই এলাকার উন্নয়ন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
শুধু উন্নয়নমূলক কর্মকাণ্ড নয়—শ্রীরামসি গ্রামকে মাদকমুক্ত রাখতে এবং যুবসমাজকে অতিথেও খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ লক্ষ্যকে সামনে রেখে গ্রেটার শ্রীরামসি এনআরবির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ট্রেজারারসহ প্রবাসী সদস্যরা দেশে এসে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
পাশাপাশি বাংলাদেশে থেকে যারা গ্রেটার শ্রীরামসি এনআরবির কার্যক্রম পরিচালনা ও এলাকার উন্নয়নে কাজ করবেন, তাদের নিয়ে একটি নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কমিটির মাধ্যমে প্রবাসী ও স্থানীয়দের সমন্বয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পরিকল্পনা রয়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি বাজারে বৃহত্তর শ্রীরামসি যুবসমাজ ও গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভা।
গ্রেটার শ্রীরামসি এনআরবির চেয়ারম্যান দরছ মিয়ার সভাপতিত্বে এবং সমাজসেবক আনাছুর রহমান আনাছের পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন।
এছাড়াও বক্তব্য রাখেন গ্রেটার শ্রীরামসি এনআরবির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, ট্রেজারার সালা উদ্দিন, সমাজসেবক পারবেজ তালুকদার, আনোয়ার আলী, সমাজসেবক আব্বাছ মিয়া, ফরহাদ চৌধুরী, আবুল মনসুর খাঁন মাসুম, সাবেক মেম্বার শাহাব উদ্দিন , রুনু মিয়া, কমর উদ্দিন, প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব সজিদ আলী, সুনাহর আলী, হিরন মিয়া, আমির আলী, আওয়াল মিয়া, আরশদ আলী, ছান মিয়া, সাবেক ফুটবলার বদরুল ইসলাম, হাফিজ আব্দুল করিম, সফিক আলী, আব্দুস সালাম ও আব্দুল মুমিন, জাহেদ মিয়া, আফজল মিয়া,আলি আহমদ ,হায়দার আলী, নাজিম উদ্দিন, তাসিন কামালি,কাউছার আহমদ, সাইফুল ইসলাম, জাহিদুর রহমান শামীম, শিপন আহমদ,শান্ত,রাব্বি, হাসান মিয়া, তুফায়েল আহমদ, মাহফুজ, সামি, এলাকার যুব সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় শ্রীরামসি গ্রামের সার্বিক উন্নয়ন, অসহায় মানুষের সহযোগিতা, যুবসমাজকে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, প্রবাসীদের অর্থনৈতিক সহযোগিতা আর স্থানীয়দের শ্রম, মেধা ও ঐক্য—এই সমন্বিত প্রচেষ্টাই পারে শ্রীরামসির উন্নয়নকে আরও এগিয়ে নিতে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন