বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার ব্যবসায়ী আবুল কালাম প্রকাশ আবু (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের প্রশ্রাব খানার টিনের চালের সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে মরদেহ উদ্ধারের ঘটনায় বাজার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত আবুল কালাম দক্ষিণ বড়বিল এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে। তিনি বর্তমানে নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিণ বাইশারী এলাকায় বসবাস করেন। স্থানীয়ভাবে ‘আবু’ নামে পরিচিত আবুল কালাম চার সন্তানের জনক। তিনি বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটি মুদির দোকানের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মসজিদের ওয়াশরুমের পাশে পশ্রাব খানায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মনজুর আহসানকে ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
এদিকে, এর আগে গত ১৮ সেপ্টেম্বর বাইশারীর ছাদুঅং পাড়ায় একটি বৌদ্ধ বিহারের মাঠে কাঠ ব্যবসায়ী জাফর আলম বাবুলের মরদেহ উদ্ধার করা হয়েছিল। মাত্র ১০ দিনের ব্যবধানে একই এলাকায় দুটি মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে আবুল কালামের মৃত্যু এবং জাফর আলম বাবুলের মৃত্যুর মধ্যে পার্থক্য রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বাইশারী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবদুল করিম বান্টু বলেন, আবু নামের ছেলেটি অত্যন্ত ভাল ছিল।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনজুরুল আহসান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্বার করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে হয়ত ব্যবসায়ীক আর্থিক সমস্যা না হয় পারিবারিক সমস্যা।তবে আমাদের তদন্ত চলমান রয়েছে, বাজারের সিসি ক্যামরা চেক করলে হয়ত আরো কিছু নিশ্চিত হওয়া যাবে।পোষ্টমর্টেম এর পর জানা যাবে হত্যা নাকি অন্য কিছু ।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন